শিলিগুড়ি: শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ করে কলকাতা থেকে শিলিগুড়ি ফিরে আবারও চেনা ছন্দেই দেখা গেল শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ-কে।
নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছানোর পর কোনও বাড়তি আড়ম্বর নয়, নিজের স্কুটি নিয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি।
শিলিগুড়ির রাজনীতিতে সাধারণ জীবনযাত্রার জন্য পরিচিত শঙ্কর ঘোষকে এদিনও দেখা যায় একেবারে স্বাভাবিক ভঙ্গিতে স্কুটি চালিয়ে বাড়ি ফিরতে।
নিউ জলপাইগুড়ি স্টেশনে বিজেপি কর্মী-সমর্থকেরা ফুলের মালা ও খাদা পরিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
বিধায়কের এই সাধারণ জীবনযাত্রা ও স্কুটি চড়ে শহরে ঘোরার ছবি আগেও বহুবার নজর কেড়েছে শহরবাসীর।
শপথ গ্রহণের পরেও সেই একই সহজ-সরল ভাবমূর্তিই বজায় রাখলেন তিনি।












































