শপথের পর প্রথমবার কোচবিহারে, উষ্ণ সংবর্ধনায় ভাসলেন বিধায়িকা মালতি রাভা রায়!

কোচবিহার: বিধানসভায় শপথ গ্রহণের পর প্রথমবার নিজের জেলায় ফিরলেন তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মালতি রাভা রায়।

শনিবার সকালে নিউ কোচবিহার স্টেশনে পৌঁছাতেই তাঁকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপি কর্মী ও সমর্থকেরা।

স্টেশন চত্বরে ফুলের তোড়া, মালা ও স্লোগানে বিধায়িকাকে বরণ করে নেওয়া হয়।

বহু বিজেপি কর্মী-সমর্থকের উপস্থিতিতে কার্যত উৎসবের আবহ তৈরি হয় নিউ কোচবিহার স্টেশনে।

একে একে দলীয় কর্মীরা নবনির্বাচিত বিধায়িকাকে সংবর্ধনা জানান ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়িকা মালতি রাভা রায় জানান, সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করাই তাঁর মূল লক্ষ্য।

এলাকার উন্নয়ন, রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য ও শিক্ষা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি জানান।

বিধায়িকার আগমনকে ঘিরে দলীয় কর্মীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here