নেশামুক্ত সমাজ গড়ার দাবিতে পুলিশ প্রশাসনের দ্বারস্থ সচেতন যুব সমাজ
শিলিগুড়ি: নেশামুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এবার সরব হল মাটিগাড়া ১ অঞ্চলের সচেতন যুব সমাজ।
মাটিগাড়ার মেডিকেল ফাঁড়িতে বজরং দল ও স্থানীয় সমাজসেবীদের যৌথ উদ্যোগে পুলিশ প্রশাসনের কাছে একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়।
জানা গিয়েছে, এলাকায় ক্রমবর্ধমান নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।
তাদের অভিযোগ, নেশার কবলে পড়ে বহু যুবক বিপথে পরিচালিত হচ্ছে, যার ফলে সামাজিক পরিবেশও দিন দিন অবনতি হচ্ছে।
এই পরিস্থিতিতে প্রশাসনের কঠোর পদক্ষেপ ও নিয়মিত নজরদারির দাবি তোলা হয়।
উদ্যোক্তাদের বক্তব্য, একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়তে হলে নেশার বিরুদ্ধে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।
পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে বলেও তারা মনে করেন।
এদিনের কর্মসূচিতে এলাকার বহু যুবক ও সমাজসেবী অংশ নেন।
ভবিষ্যতেও নেশাবিরোধী সচেতনতা অভিযান চালিয়ে যাওয়ার কথা জানান উদ্যোক্তারা।











































