ফের পথে ‘প্রতিবাদী কণ্ঠস্বর’, নারীদের নিরাপত্তার দাবিতে ২৪ মে কর্মসূচি!

ইসলামপুর: আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে যাদের বারবার রাস্তায় নামতে দেখা গিয়েছিল, সেই ‘প্রতিবাদী কণ্ঠস্বর’ সংগঠন এবার নারীদের স্বাধীন ও নিরাপদ চলাচলের দাবিতে ফের আন্দোলনের পথে।

আগামী ২৪ মে, রবিবার ইসলামপুরে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করতে চলেছে সংগঠনটি।

এই কর্মসূচিকে সামনে রেখে ইসলামপুর থানায় উপস্থিত হন সংগঠনের সদস্যারা।

প্রশাসনের সঙ্গে কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তাঁরা।

সংগঠনের দাবি, সমাজে প্রতিনিয়ত নারীদের উপর বাড়তে থাকা হেনস্থা ও নিরাপত্তাহীনতার ঘটনাগুলি উদ্বেগজনক।

সেই কারণেই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই এই উদ্যোগ।

সংগঠনের সদস্যাদের কথায়, “নারীরা যাতে যেকোনো সময় ভয় ছাড়াই চলাফেরা করতে পারেন, সেই পরিবেশ তৈরি হওয়া জরুরি।

শুধু আইন নয়, সমাজের মানসিকতারও পরিবর্তন দরকার।”

আগামী ২৪ মে-র এই কর্মসূচিতে বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here