দুর্নীতির তদন্তে প্রশাসনিক তৎপরতা, মহকুমা শাসকের দপ্তরে বৈঠকের পর বার্তা শংকর ঘোষের!

শিলিগুড়ি: শিলিগুড়ি মহকুমা শাসকের দফতরে জেলা প্রশাসনের আধিকারিক ও পুরনিগমের বিজেপি কাউন্সিলরদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের পর মুখ খুললেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।

বৈঠক শেষে তিনি জানান, রাজ্যে “বাস্তু তন্ত্রে” যে দুর্নীতির পরিবেশ তৈরি হয়েছে, তা রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী জেলা প্রশাসন কী ধরনের পদক্ষেপ নিয়েছে ও ভবিষ্যতে কীভাবে আরও কড়া নজরদারি চালানো হবে, সেই বিষয়েই বিস্তারিত আলোচনা হয়েছে।

বিধায়ক বলেন, শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি (এসজেডিএ), পুরনিগম সহ বিভিন্ন পঞ্চায়েত এলাকায় উন্নয়নমূলক কাজ ও প্রশাসনিক কর্মকাণ্ডে অনিয়মের অভিযোগ নিয়ে তদন্তের দাবি উঠেছে।

সেই প্রেক্ষিতেই প্রশাসনের ভূমিকা খতিয়ে দেখতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।

তবে তদন্ত প্রসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, এই পদক্ষেপ কোনও নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক নেতৃত্বকে লক্ষ্য করে নয়।

বরং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা ও সরকারি প্রকল্পে দুর্নীতি রোধ করাই মূল উদ্দেশ্য।

এদিনের বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে।

বিজেপির দাবি, সাধারণ মানুষের স্বার্থে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে দুর্নীতির অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here