মহাবীর স্থানে ট্রাফিক পুলিশের কড়া নজরদারি, যানজট নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ!

শিলিগুড়ি: শিলিগুড়ি শহরের যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফের সক্রিয় হলো ট্রাফিক পুলিশ।

মঙ্গলবার শহরের গুরুত্বপূর্ণ এলাকা মহাবীর স্থান এলাকায় বিশেষ অভিযান চালায় শিলিগুড়ির জলপাই মোড় ট্রাফিক গার্ড।

অভিযানের মূল লক্ষ্য ছিল রাস্তার ওপর অবৈধ পার্কিং ও ফুটপাত দখল রোধ করা।

দীর্ঘদিন ধরে মহাবীর স্থান সংলগ্ন রাস্তায় যত্রতত্র টোটো দাঁড় করিয়ে রাখা ও কিছু ব্যবসায়ীর রাস্তার অংশ দখল করে দোকান বসানোর কারণে এলাকায় তীব্র যানজট তৈরি হচ্ছিল বলে অভিযোগ।

অভিযান চলাকালীন ট্রাফিক পুলিশ প্রথমে টোটো চালক ও দোকানদারদের সতর্ক করে।

তাদের স্পষ্টভাবে জানানো হয়, নির্ধারিত পার্কিং জোন ছাড়া টোটো রাখা যাবে না ও রাস্তার ওপর কোনোভাবেই দোকান বসানো যাবে না।

যদিও এদিন কাউকে জরিমানা করা হয়নি, তবে ভবিষ্যতে নিয়ম ভঙ্গ করলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

মহাবীরস্থানে এলাকায় এই অভিযানকে ঘিরে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

একাংশের মতে, দীর্ঘদিনের যানজট সমস্যা কমাতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অন্যদিকে অনেকেই মনে করছেন, নিয়মিত নজরদারি না থাকলে পরিস্থিতি আবারও আগের মতো হয়ে যেতে পারে।

ট্রাফিক পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীদের একাংশও।

তাদের মতে, নিয়মিত অভিযান চালালে এলাকায় শৃঙ্খলা ফিরে আসবে ও সাধারণ মানুষের চলাচল আরও সহজ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here