শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশে সাফল্য! ৪৬২ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার ৩, মহানন্দা নদী সংলগ্ন এলাকায় অভিযান!

শিলিগুড়ি: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের হাতে সাফল্য ধরা পড়ল।

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মহানন্দা নদীর ধারের এলাকায় অভিযান চালিয়ে তিনজন সন্দেহভাজনকে আটক করা হয়।

পরবর্তীতে তাদের তল্লাশি চালিয়ে প্রায় ৪৬২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মাদকের পাশাপাশি নগদ ২,৫০০ টাকা ও একটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে অনুমান, ধৃতরা ওই মাদক অন্যত্র ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

তবে তার আগেই সাদা পোশাকের পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদের পাকড়াও করতে সক্ষম হয়।

ঘটনায় গ্রেফতার হয়েছে লোয়ার ভানুনগর বিজয় চৌধুরী,
রাজেশ বর্মণ (৪৪ নম্বর ওয়ার্ড; আদি বাড়ি কোচবিহার) সহ সুজয় দাস (২৩), লক্ষ্মী কলোনি, ৪৪ নম্বর ওয়ার্ড।

ঘটনার পর গোটা মাদক চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই পাচার চক্রের নেটওয়ার্ক ভেঙে দিতে তদন্ত আরও জোরদার করা হয়েছে বলে জানা গিয়েছে।

মঙ্গলবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here