সীমান্ত সুরক্ষায় প্রযুক্তির জোর, ভারত-নেপাল সীমান্তে শীঘ্রই ফেসিয়াল রিকগনিশন ব্যবস্থা চালু করবে এসএসবি!

শিলিগুড়ি: ভারত – নেপাল সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করতে আধুনিক প্রযুক্তির ব্যবহারে জোর দিচ্ছে সশস্ত্র সীমা বল।

শুক্রবার শিলিগুড়ি ফ্রন্টিয়ারের এসএসবির মহাপরিদর্শক বন্দন সাক্সেনা জানান, সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে সাথে অবৈধ অনুপ্রবেশ রুখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

তিনি জানান, বিভিন্ন সময়ে সীমান্ত এলাকা থেকে একাধিক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

তবে বর্তমানে ভারত – নেপাল সীমান্তের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সীমান্ত সুরক্ষাকে আরও আধুনিক ও কার্যকর করতে শীঘ্রই ফেসিয়াল রিকগনিশন ব্যবস্থা চালু করা হবে বলেও জানান মহাপরিদর্শক।

এই প্রযুক্তির মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে ও সীমান্তে নিরাপত্তা ব্যবস্থাও আরও মজবুত হবে বলে মনে করছে এসএসবি।

এদিন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বন্দন সাক্সেনা।

পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি সকলকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

সীমান্ত নিরাপত্তা ও পরিবেশ সচেতনতা দুই ক্ষেত্রেই এসএসবির এই উদ্যোগ বিশেষ গুরুত্ব বহন করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here