ভরদুপুরে অরবিন্দপল্লীতে আগুন, পুড়ল ওয়াশিং মেশিন ও মজুত সামগ্রী

শিলিগুড়ি: শিলিগুড়ির অরবিন্দপল্লী এলাকায় শুক্রবার ভরদুপুরে অগ্নিকাণ্ড।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি বাড়ির ছাদের ঘরে হঠাৎ আগুন লাগে।

আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেন।

খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে আগুনে একটি ওয়াশিং মেশিন, কিছু মজুত সামগ্রী সহ পুরনো জামাকাপড় পুড়ে যায়।

বাড়ির মালিক অভিজিৎ পাল জানান, ওয়াশিং মেশিন থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তাঁর অনুমান।

অন্যদিকে স্থানীয় কাউন্সিলর দীপ্ত কর্মকার বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিদ্যুৎ সংযোগে ত্রুটির কারণেই আগুন লেগেছে।

অগ্নিকাণ্ডে বড়সড় কোনও হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।

ঘটনার প্রকৃত কারণ জানতে দমকল বিভাগ তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here