নতুন প্রজন্মকে সুস্থ জীবনের বার্তা, RAF-এর যোগ শিবির ও সচেতনতা অভিযান!

শিলিগুড়ি: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বৃহস্পতিবার ডাবগ্রাম -ফুলবাড়িতে RAF ব্যাটালিয়নের উদ্যোগে যোগ শিবির ও সচেতনতা র‌্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার ওয়াংডেন ভুটিয়া, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, রিজার্ভ ইন্সপেক্টর ও রাজ্য পুলিশের সদস্যরা।

কর্মসূচিতে যোগের শারীরিক ও মানসিক উপকারিতা তুলে ধরা হয়।

ওয়াংডেন ভুটিয়া বলেন, নতুন প্রজন্মকে সুস্থ ও নিয়ন্ত্রিত জীবনধারার সঙ্গে যুক্ত করতে যোগব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি জানান, ২০১৫ সাল থেকে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়ে আসছে ও যোগকে জনপ্রিয় করে তুলতেই দেশজুড়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হচ্ছে।

এদিনের উদ্যোগে পুলিশ কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here