মেয়র পদ ছাড়ার সিদ্ধান্ত গৌতম দেবের, শুরু জোর রাজনৈতিক জল্পনা!

শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা গৌতম দেব।

তিনি ইতিমধ্যেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-র কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।

সম্প্রতি তাঁকে দার্জিলিং জেলা (সমতল) তৃণমূলের চেয়ারম্যান করা হয়েছে।

বৃহস্পতিবার মেয়র পারিষদদের বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত জানান।

সূত্রের দাবি, প্রশাসনিক ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করতে না পারার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, বিধানসভা নির্বাচনে পরাজয় ও পুরনিগম এলাকার বিভিন্ন ওয়ার্ডে দলের খারাপ ফলাফলের নৈতিক দায়ও এর পিছনে রয়েছে।

গৌতম দেবের এই সিদ্ধান্তের পর শিলিগুড়ির পরবর্তী মেয়রকে হবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here