শিলিগুড়ি: বালাসন নদীর প্রবল স্রোতে দুধিয়ার অস্থায়ী সেতু ভেসে যাওয়ার পর শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে যান রাজু বিস্তা।
তাঁর সঙ্গে ছিলেন দার্জিলিং জেলার জেলাশাসক ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
পরিদর্শনের পর সাংসদ অভিযোগ করেন, মমতা সরকার আমলে স্থায়ী সেতু নির্মাণে দীর্ঘসূত্রিতার কারণেই প্রতি বর্ষায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তিনি দ্রুত বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালুর আশ্বাস দেন ও বালাসন নদীতে স্থায়ী বাঁধ ও মজবুত সেতু নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এদিকে, টানা বৃষ্টির জেরে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।












































