মহানদীতে ধস, বন্ধ টয় ট্রেন পরিষেবা!

মহানদীতে ধস, বন্ধ টয় ট্রেন পরিষেবা

কার্শিয়াং: কার্শিয়াং মহকুমার মহানদী এলাকায় ভারী বৃষ্টির জেরে টয় ট্রেন লাইনের উপর ধস নেমে পড়েছে বড় বোল্ডার ও মাটি।

ফলে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (ডিএইচআর) ট্র্যাক অবরুদ্ধ হয়ে টয় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

ঘটনাস্থলে রেল ও প্রশাসনের কর্মীরা পৌঁছে ধস সরিয়ে ট্র্যাক মেরামতের কাজ শুরু করেছেন।

আবহাওয়া স্বাভাবিক হলে পরিষেবা ফের চালুর চেষ্টা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here