মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, বাড়ছে সাংগঠনিক দায়িত্ব!

শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন গৌতম দেব।

বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ইতিমধ্যেই সরকারি গাড়ি ও নিরাপত্তারক্ষীর সুবিধাও ত্যাগ করেছেন তিনি।

সম্প্রতি তাঁকে তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা (সমতল) চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠনের কাজে বেশি সময় দেওয়ার লক্ষ্যেই তিনি মেয়রের পদ ছাড়ছেন বলে রাজনৈতিক মহলের ধারণা।

পদত্যাগের পর গৌতম দেব জানান, পুর নিগমের আধিকারিক ও রাজ্য সরকারের সঙ্গে কাজ করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে।

বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে না পারার আক্ষেপও প্রকাশ করেন তিনি।

এদিকে তাঁর পদত্যাগের পর শিলিগুড়ি পুরনিগমের পরবর্তী মেয়র কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here