প্রতিকূল আবহাওয়াকেও উপেক্ষা, এসএসবির উদ্যোগে পালিত আন্তর্জাতিক যোগ দিবস!

শিলিগুড়ি: টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উৎসাহ- উদ্দীপনার সঙ্গে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করল ৪১ নম্বর ব্যাটালিয়ন সশস্ত্র সীমা বল (এসএসবি)।

পানিটঙ্কির নিউ মেচি ব্রিজ এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে জওয়ানদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।

‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে যোগের মাধ্যমে সুস্থ ও ইতিবাচক জীবনযাপনের বার্তা তুলে ধরা হয়।

কমান্ড্যান্ট বিকাশ কুমার বলেন, যোগ শরীর ও মনের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ও নিয়মিত যোগাভ্যাস মানুষকে সুস্থ ও সক্রিয় থাকতে সাহায্য করে।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলেই দৈনন্দিন জীবনে যোগচর্চার অঙ্গীকার করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here