প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা, নতুন সেতুতে স্বস্তি স্থানীয়দের
শিলিগুড়ি: সাম্প্রতিক প্রবল বৃষ্টিতে দুধিয়া এলাকায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
নদীর জলে হিউম পাইপের উপর তৈরি অস্থায়ী সেতু ভেঙে যাওয়ায় শিলিগুড়ি- মিরিক রুটে যাতায়াত ব্যাহত হয় ও ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা।
এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে একটি অস্থায়ী ফুট ব্রিজ নির্মাণ করা হয়েছে।
এর ফলে এখন স্থানীয় মানুষজন নিরাপদে পায়ে হেঁটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করতে পারছেন।
যদিও যানবাহন চলাচল এখনও স্বাভাবিক হয়নি, তবুও বিকল্প পথ হিসেবে এই ফুট ব্রিজ স্থানীয়দের কাছে বড় স্বস্তি এনে দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন ও দুর্যোগের সময়ে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।












































