শিলিগুড়ি: সাপের কামড় খাওয়ার পর সেই সাপটিকেই ধরে একটি জারে ভরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছে গেলেন মাটিগাড়ার এক যুবক।
ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাসপাতালে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সাপের কামড়ের পর যুবককে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
চিকিৎসকরা তাঁর চিকিৎসা শুরু করেন ও পর্যবেক্ষণে রাখেন।
সাপটিকেও সঙ্গে নিয়ে আসায় চিকিৎসকদের সাপটি শনাক্ত করতে সুবিধা হয়।
হাসপাতাল সূত্রে আরও জানা যায়, সাপটি তেমন বিষাক্ত ছিল না। একদিন চিকিৎসার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ওই যুবককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনাকে ঘিরে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে।
চিকিৎসকদের মতে, সাপ কামড়ালে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে যাওয়াই সবচেয়ে জরুরি।












































