ভোরের যৌথ অভিযানে সাফল্য, ৫৪৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার; বাবা-ছেলেসহ গ্রেফতার!

কিশনগঞ্জ: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ভোরবেলায় এসএসবি ও গলগালিয়া থানার পুলিশের যৌথ অভিযানে বড় সাফল্য।

বিহারের কিশনগঞ্জ জেলার গলগালিয়া থানার ভাটগাঁও পঞ্চায়েতের লাকড়ি ডিপো এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫৪৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়।

ঘটনায় বাবা ও ছেলেকে গ্রেফতার।

ভোরে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসএসবি ও পুলিশের যৌথ বাহিনী ওই বাড়িতে অভিযান চালায়।

জানা যায়, তল্লাশির সময় পাঁচটি পৃথক পলিথিন প্যাকেটে লুকিয়ে রাখা অবস্থায় ছিলো ব্রাউন সুগার।

পরে ড্রাগ ডিটেকশন কিটের মাধ্যমে প্রাথমিক পরীক্ষায় উদ্ধার হওয়া মাদকদ্রব্যটি ব্রাউন সুগার বলে নিশ্চিত হওয়া যায়।

অভিযানে দুটি মোবাইল ফোন সহ মোট ১ লক্ষ ৯১ হাজার ৫৭০ টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে।

এর মধ্যে ভারতীয় মুদ্রা ১ লক্ষ ৯০ হাজার ৯৩০ টাকা ও নেপালি মুদ্রা ৬৪০ টাকা রয়েছে।

গ্রেফতার হওয়া দুই ব্যক্তি হলো মহম্মদ ফারুখ (৪৬) এবং তাঁর ছেলে মহম্মদ উমর (২৩)।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, তাঁদের সঙ্গে একটি মাদক পাচার চক্রের যোগ থাকতে পারে। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উদ্ধার হওয়া মাদক, নগদ অর্থ ও অন্যান্য সামগ্রীসহ ধৃত দুই অভিযুক্তকে গলগালিয়া থানার হাতে তুলে দেওয়া হয়েছে।

তাঁদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here