দেশবিরোধী কার্যকলাপের প্রতিবাদে মহামিছিল, রাস্তায় কয়েক হাজার কর্মী-সমর্থক!

হাওড়া: দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে ও সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় প্রতিবাদ জানিয়ে হাওড়া স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করল পশ্চিমবঙ্গ শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ।

সংগঠনের ডাকে আয়োজিত এই মহামিছিলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার কর্মী-সমর্থক অংশ নেন।

হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন দাবিসংবলিত ব্যানার নিয়ে মিছিলটি হাওড়া স্টেশন থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেয়।

ব্যানারে দেশজুড়ে ছাত্র আন্দোলনের সময় নির্যাতন, হিংসাত্মক ঘটনা ও কলকাতার মিছিলে সাংবাদিকদের উপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

আয়োজকদের বক্তব্য, দেশের গণতান্ত্রিক পরিবেশ, শিক্ষাঙ্গনের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা সহ সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষার স্বার্থে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

পাশাপাশি দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবিও তোলা হয়।

মিছিল চলাকালীন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে দীর্ঘ মানবস্রোত এগিয়ে যায়।

নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও ছিল কড়া নজরদারি।

শান্তিপূর্ণভাবেই কর্মসূচি সম্পন্ন হয় বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here