‘হর হর মহাদেব’ ধ্বনিতে শুরু অমরনাথ যাত্রা, প্রথম তীর্থযাত্রীদের শুভেচ্ছা জানালেন এলজি মনোজ সিনহা
জম্মু: ভক্তি, উৎসাহ ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হল ২০২৬ সালের শ্রী অমরনাথ যাত্রা।
বৃহস্পতিবার জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে প্রথম দফার তীর্থযাত্রীদের আনুষ্ঠানিকভাবে যাত্রার সূচনা হয়।
সবুজ সংকেত দেখিয়ে তীর্থযাত্রীদের রওনা করানোর পর মনোজ সিনহা বলেন, শ্রী অমরনাথ যাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় সফর নয়, এটি বিশ্বাস, আত্মসমর্পণ ও আধ্যাত্মিক চেতনার এক অনন্য প্রতীক। তিনি সকল ভক্তের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা কামনা করে ভগবান শিবের আশীর্বাদ প্রার্থনা করেন।
উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও দেশজুড়ে হাজার হাজার ভক্ত -এ দর্শনের উদ্দেশ্যে যাত্রায় অংশ নিচ্ছেন।
যাত্রাপথে নিরাপত্তা ও তীর্থযাত্রীদের সুবিধার্থে জম্বু ও কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে একাধিক বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।















































