অবৈধ নির্মাণে কড়া পদক্ষেপ, বহুতলের বেআইনি অংশ ভাঙল শিলিগুড়ি পুরনিগম!

শিলিগুড়ি: শহরে অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করল শিলিগুড়ি পুরনিগম।

বৃহস্পতিবার হায়দরপাড়া সংলগ্ন প্রণামী মন্দির রোড এলাকায় একটি বহুতলের অবৈধ নির্মাণ চিহ্নিত করে তা ভাঙার অভিযান চালানো হয়।

পুরনিগম সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট নির্মাণে নিয়ম লঙ্ঘনের অভিযোগ ছিল।

এদিন পুর কর্মী নিয়ে অভিযান চালানো হয়।

অবৈধ অংশ গুঁড়িয়ে দেওয়া হয় পুর আধিকারিকদের উপস্থিতিতে।

অভিযান চলাকালীন এলাকায় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, তার জন্য পুলিশও মোতায়েন ছিল।

পুরনিগমের তরফে জানানো হয়েছে, শহরের বিভিন্ন এলাকায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

নগর পরিকল্পনার নিয়ম মেনে নির্মাণ নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে পুর প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here