পোষ্য কুকুরকে বাঁচাতে গিয়ে চিতাবাঘের হামলার শিকার মহিলা, দার্জিলিংয়ের ভুটে বস্তিতে আতঙ্ক!

দার্জিলিং: দার্জিলিংয়ের ভুটে বস্তি এলাকায় পোষ্য কুকুরকে বাঁচাতে গিয়ে চিতাবাঘের হামলায় গুরুতর জখম হলেন এক মহিলা।

এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার বাড়িতে থাকা একটি কুকুরের উপর আচমকাই হামলা চালায় একটি চিতাবাঘ।

কুকুরটির চিৎকার শুনে বাড়ি থেকে বেরিয়ে এসে সেটিকে উদ্ধার করার চেষ্টা করেন ওই মহিলা।

সেই সময় চিতাবাঘটি তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে ও হাতে গুরুতর আঘাত করে।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে দার্জিলিং জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।

এই ঘটনার পর ভুটে বস্তি এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে প্রায়ই চিতাবাঘ লোকালয়ে ঢুকে পড়ছে, ফলে মানুষের পাশাপাশি গৃহপালিত পশুপাখির নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here