ইসলামপুর: কলকাতায় দলীয় পতাকা পোড়ানোর ঘটনার প্রতিবাদে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানায় লিখিত অভিযোগ জমা দিল এসএফআই ও ডিওয়াইএফআই- এর কর্মী- সমর্থকেরা।
রাজ্যজুড়ে ঘোষিত প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবেই মঙ্গলবার এই কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের নেতৃত্বের দাবি, দলীয় পতাকা তাদের কাছে শুধুমাত্র একটি প্রতীক নয়, বরং আদর্শ ও আবেগের বহিঃপ্রকাশ।
তাই পতাকা পোড়ানোর ঘটনাকে তারা গণতান্ত্রিক মূল্যবোধের উপর আঘাত হিসেবে দেখছে।
এই ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে বলেও জানান নেতৃত্ব।
এসএফআই ও ডিওয়াইএফআই- এর অভিযোগ, কলকাতায় সংঘটিত পতাকা পোড়ানোর ঘটনায় বিজেপির কর্মী- সমর্থকেরা জড়িত।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠন।















































