ফের শুরু কাজ, ১২৫ দিনের কাজের প্রকল্পের শুভ সূচনা!



বাঁকুড়া: দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্যে ফের শুরু হলো ১২৫ দিনের কাজের প্রকল্প।

বাঁকুড়া জেলার ২ নম্বর ব্লকের পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর মৌজায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করা হয়।

উদ্বোধনের মধ্য দিয়ে গ্রামীণ কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত, বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নীলাদ্রি শেখর দানা, বাঁকুড়া ২ নম্বর ব্লকের বিডিও-সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।


প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পের আওতায় জলাধার খনন, পুকুর সংস্কার, রাস্তা নির্মাণ ও সংস্কার-সহ একাধিক জনমুখী উন্নয়নমূলক কাজ করা হবে।

পাশাপাশি স্থানীয় শ্রমিকদের কাজের সুযোগ তৈরি হওয়ায় গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলেও আশা প্রকাশ করা হয়েছে।


এদিন রঘুনাথপুর মৌজায় শ্রমিকরা কাজে যোগ দেন।

দীর্ঘদিন পর কাজ ফের চালু হওয়ায় এলাকায় খুশির আবহ তৈরি হয়েছে।

স্থানীয়দের আশা, এই প্রকল্প নিয়মিতভাবে চললে বহু পরিবারের জীবিকা ও আর্থিক স্থিতি আরও মজবুত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here