ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতে নেতৃত্বে বদলের ইঙ্গিত, প্রধানের পদ ছাড়লেন সুনিতা রায় চক্রবর্তী
রাজগঞ্জ: ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে নেতৃত্বের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রধান সুনিতা রায় চক্রবর্তী।
বুধবার রাজগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক-এর দফতরে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, ব্যক্তিগত সমস্যার কারণে প্রধান হিসেবে নিয়মিতভাবে দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।
সেই কারণেই পদ থেকে অব্যাহতি চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের পর ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন সুনিতা রায় চক্রবর্তী।
তাঁর আকস্মিক পদত্যাগের পর এবার নতুন প্রধান নির্বাচন নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয়েছে।
তবে এই পদত্যাগের নেপথ্যে শুধুই ব্যক্তিগত কারণ, নাকি অন্য কোনও সাংগঠনিক বা রাজনৈতিক সমীকরণ রয়েছে, তা নিয়ে এলাকায় নানা আলোচনা শুরু হলেও এ বিষয়ে এখনও তৃণমূল কংগ্রেস বা প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এখন প্রশাসনের সিদ্ধান্ত ও পরবর্তী প্রধান নির্বাচনের দিকেই নজর স্থানীয় বাসিন্দাদের।
Home শ্রেণী-বহির্ভূত ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতে নেতৃত্বে বদলের ইঙ্গিত, প্রধানের পদ ছাড়লেন সুনিতা রায় চক্রবর্তী















































