টোটো চলাচল নিয়ে প্রশাসনের দ্বারস্থ সংগঠন!

শিলিগুড়ি: শহর ও সংলগ্ন এলাকায় টোটো চলাচল সংক্রান্ত একাধিক সমস্যা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হল Siliguri Bazar Dabgram Fulbari E-Rickshaw Toto Workers Association।

সংগঠনের দাবি, টোটো চালকদের বিভিন্ন সমস্যা সহ টোটো চলাচল সংক্রান্ত বিষয়গুলি প্রশাসনের সামনে তুলে ধরতেই এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে রুট নম্বর দেওয়া টোটোগুলির ক্ষেত্রে একটি বড় সমস্যা অনেকটাই মিটেছে।

তবে অভিযোগ, কিছু টোটো চালক নির্ধারিত নিজস্ব রুট ছেড়ে অন্য রুটে টোটো নিয়ে প্রবেশ করছেন।

ফলে নির্ধারিত রুট ব্যবস্থা সঠিকভাবে কার্যকর করতে প্রশাসনকে নজরদারি বাড়ানোর আবেদন জানিয়েছে সংগঠন।

এছাড়াও নম্বরবিহীন টোটো নিয়েও প্রশাসনের কাছে প্রশ্ন তুলেছে সংগঠন।

তাদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে নম্বরবিহীন টোটোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও কীভাবে শোরুমগুলি এখনও নম্বরবিহীন টোটো বিক্রি করছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।

এই ধরনের টোটো বিক্রির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট শোরুমগুলির বিরুদ্ধেও পদক্ষেপের দাবি জানিয়েছে সংগঠন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here