শহরের নাগরিক পরিষেবা নিয়ে ক্ষোভ, পুর নিগমের সামনে দার্জিলিং জেলা কংগ্রেসের বিক্ষোভ!

শিলিগুড়ি: শহরের নাগরিক পরিষেবা বেহাল এই অভিযোগ তুলে বৃহস্পতিবার শিলিগুড়ি পুরসভার সামনে বিক্ষোভ দেখাল দার্জিলিং জেলা কংগ্রেস।

বিক্ষোভে নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি সুবীন ভৌমিক। শহরের বিভিন্ন এলাকায় নাগরিক পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে বলে দাবি করেন তিনি।

কংগ্রেসের অভিযোগ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিকাশি, রাস্তা-সহ একাধিক নাগরিক পরিষেবায় সমস্যায় পড়ছেন শহরবাসী।

পুর পরিষেবা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

তাঁদের দাবি, সমস্যাগুলি দ্রুত সমাধানে পুরনিগম কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ করতে হবে।

জেলা কংগ্রেস সভাপতি সুবীন ভৌমিক বলেন, “শহরের মানুষ ঠিকমতো পুর পরিষেবা পাচ্ছেন না। শিলিগুড়ির সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। নাগরিকদের স্বার্থে দ্রুত সমস্যার সমাধান করতে হবে।”

পাশাপাশি, পুরভোট না হওয়ায় নাগরিক পরিষেবা ও পুর প্রশাসন নিয়ে প্রশ্ন উঠছে বলেও দাবি করেন তিনি।

অবিলম্বে শিলিগুড়িতে পুরভোট করার দাবি জানান সুবীন ভৌমিক। বিক্ষোভকে ঘিরে এদিন পুর নিগমের সামনে রাজনৈতিক উত্তাপও লক্ষ্য করা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here