তৃণমূল নেতা জিয়াউল হককে নিয়ে পুলিশের রিকনস্ট্রাকশন, দাসপাড়া বাজারে ‘চোর চোর’ স্লোগান ও ডিম নিক্ষেপ!

চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়ায় তৃণমূল নেতা জিয়াউল হককে নিয়ে পুলিশের তদন্তপর্ব ঘিরে সোমবার দুপুরে দাসপাড়া বাজারে উত্তেজনার সৃষ্টি হয়।

পুলিশ হেফাজতে থাকা অভিযুক্ত জিয়াউল হককে ঘটনাস্থলে নিয়ে গেলে উপস্থিত জনতার একাংশ তাঁর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করে।

অভিযোগ, সেই সময় তাঁর উদ্দেশে ডিমও ছোড়া হয়।

জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই জিয়াউল হক আত্মগোপনে ছিল।

পরে গত ২৯ জুন সে ইসলামপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন।

তাঁর বিরুদ্ধে একটি খুনের মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে। আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।

পরবর্তীতে অন্য মামলার তদন্তের স্বার্থে চোপড়া থানার পুলিশ তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে।

সোমবার তদন্তের অংশ হিসেবে দাসপাড়া বাজারে নিয়ে গেলে জনতার বিক্ষোভের মুখে পড়ে।

ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন ছিল ও নিরাপত্তার মধ্যেই তদন্তের কাজ সম্পন্ন করা হয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here