‘ফ্রেন্ডশিপ কাপ’ ভলিবল টুর্নামেন্টের মধ্য দিয়ে “সেফ ড্রাইভ সেভ লাইফ” সচেতনতার বার্তা

শিলিগুড়ি: সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা ও ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’ বার্তা পৌঁছে দিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে ঘুঘুমারী মাঠে আয়োজিত হল ‘ফ্রেন্ডশিপ কাপ’ ভলিবল টুর্নামেন্ট।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি ত্রিদিব সরকার, এসিপি অনির্বাণ মজুমদার, আশিঘর সাব ট্রাফিক গার্ডের ওসি তনয় সরকার-সহ ট্রাফিক পুলিশের বিভিন্ন আধিকারিকরা।

এসিপি অনির্বাণ মজুমদার জানান, এই ফ্রেন্ডশিপ কাপের মূল উদ্দেশ্য হল পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। পাশাপাশি ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচিকে আরও জোরদার করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে সচেতনতার বার্তা সহজেই মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।

এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে। তার মধ্যে সাতটি শহরের বিভিন্ন এলাকার দল ও একটি দল পুলিশের প্রতিনিধিত্ব করছে। ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় উৎসাহ লক্ষ্য করা যায়।

আয়োজকদের দাবি, এ ধরনের উদ্যোগ আগামীদিনেও অব্যাহত থাকবে, যাতে ট্রাফিক সচেতনতার বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here