রায়গঞ্জ: যাত্রী পরিষেবাকে আরও উন্নত করতে রায়গঞ্জ রেলস্টেশনে জোরকদমে চলছে আধুনিকীকরণের কাজ।
স্টেশনে কোচ ইন্ডিকেটার, ডিজিটাল ট্রেন ইনফরমেশন ডিসপ্লে ও অত্যাধুনিক ডিজিটাল অ্যানাউন্সমেন্ট সিস্টেম বসানো হচ্ছে।
এই পরিষেবা চালু হলে ট্রেনের আগমন-প্রস্থান, প্ল্যাটফর্ম নম্বর, কোচের অবস্থানসহ বিভিন্ন তথ্য রিয়েল-টাইমে জানতে পারবেন যাত্রীরা।
ফলে অপ্রয়োজনীয় দৌড়ঝাঁপ কমবে ও যাত্রীদের সুবিধা বাড়বে।
রেল সূত্রে জানা গিয়েছে, আগামী চার মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
উত্তর পূর্ব রেলের মালিগাঁও জোনের যাত্রী স্বাচ্ছন্দ কমিটির সদস্য অঙ্কুশ মৈত্র জানান, এই প্রকল্প চালু হলে রায়গঞ্জ রেলস্টেশনের পরিকাঠামো ও যাত্রী পরিষেবার মান আরও উন্নত হবে।















































