ইসলামপুর: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে একাধিক কর্মসূচি শেষ করে ইসলামপুর হয়ে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে ইসলামপুর বাইপাস এলাকায় কর্মী-সমর্থক ও অনুগামীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য ইসলামপুর বাইপাস এলাকায় ভিড় জমাতে শুরু করেন কর্মী-সমর্থকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন ছিল পুলিশ প্রশাসন।
জেলা পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
বাইপাস দিয়ে যাওয়ার সময় কর্মী-সমর্থকদের সঙ্গে হাত মেলান মুখ্যমন্ত্রী ও তাঁদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রিয় নেতাকে সামনে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত কর্মী-সমর্থকরা।
পরবর্তীতে বালুরঘাটের সফর শেষ করে সড়কপথে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান মুখ্যমন্ত্রী। এরপর বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি।















































