নদিয়া: চাকদহের রঞ্জনপল্লীর বাসিন্দা ষাটোর্ধ্ব বিধবা স্বাগতা মিত্রের অভিযোগ, ২০২৩ সালে ‘দুয়ারে সরকার’ শিবিরে বিধবা ভাতার জন্য আবেদন করলেও আজ পর্যন্ত তাঁর অ্যাকাউন্টে কোনও টাকা আসেনি।
২০২৬ সালে বিডিও অফিসে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকেই তাঁর নামে ভাতার টাকা পাঠানো হচ্ছে।
পরে ব্যাংকে গিয়ে দেখা যায়, তাঁর নামের সঙ্গে ভুলবশত অন্য একটি অ্যাকাউন্ট নম্বর যুক্ত হয়েছে।
অভিযোগ, সেই অ্যাকাউন্টটি চাকদহের সূটরা গৌরীপুরের বাসিন্দা আব্দুল আজিজ মণ্ডলের, যার মৃত্যু হয়েছে প্রায় আট বছর আগে।
স্বাগতা মিত্র দু’বার লিখিত অভিযোগ জানিয়েও সমাধান না পেয়ে ২৫ জুন হরিণঘাটার বিধায়ক অসীম সরকারের দ্বারস্থ হন।
বিধায়ক বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। এখন প্রাপ্য ভাতা ও সুবিচারের অপেক্ষায় রয়েছেন স্বাগতা মিত্র।















































