জাতীয় সড়ক থেকে অবৈধ হোর্ডিং-ব্যানার অপসারণ, অভিযান চালিয়ে কড়া বার্তা পুরনিগমের!

শিলিগুড়ি: শহরের সৌন্দর্য, যান চলাচল ও জননিরাপত্তার স্বার্থে অবৈধ হোর্ডিং ও ব্যানারের বিরুদ্ধে অভিযান শুরু করেছে শিলিগুড়ি পুরনিগম।

৪৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন জাতীয় সড়কের ধারে লাগানো একাধিক অনুমতিহীন হোর্ডিং ও ব্যানার অপসারণ করা হয়েছে।

পুরনিগম জানিয়েছে, শহরের বিভিন্ন এলাকায় থাকা অবৈধ হোর্ডিং ও ব্যানারও পর্যায়ক্রমে সরিয়ে ফেলা হবে।

পাশাপাশি, অনুমতি ছাড়া কোনও ব্যক্তি বা সংস্থাকে হোর্ডিং বা ব্যানার লাগাতে দেওয়া হবে না।

নিয়ম ভাঙলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুর কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here