বারুইপুর: মঙ্গলবার সকালে নির্যাতিতার বাড়িতে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধিদল।
সেখানে পৌঁছতেই স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে তাঁরা।
অভিযোগ, প্রতিনিধিদলকে লক্ষ্য করে ‘গদ্দার’, ‘বেইমান’ ও ‘বালিশচাটা’ বলে স্লোগান তোলা হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পরে প্রতিনিধিদল নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে।
প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূল ছেড়ে এনসিপিআই-এ যোগ দেওয়া সাংসদ কাকলি ঘোষদস্তিদার ও সায়নী ঘোষ।
বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত পুলিশি নিরাপত্তার মধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ প্রতিনিধিদলকে এলাকা থেকে বের করে নিয়ে যাওয়া হয়।















































