অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা না পেয়ে বিডিও অফিসে বিক্ষোভ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব মহিলারা!

শিলিগুড়ি: অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগ তুলে মাটিগাড়া বিডিও অফিসে বিক্ষোভে সামিল হন বিপুল সংখ্যক মহিলা।

তাঁদের অভিযোগ, আগে তাঁরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেলেও বর্তমানে অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

বিক্ষোভকারীদের দাবি, প্রকল্পের জন্য প্রয়োজনীয় সমস্ত নথিপত্র অনেক আগেই ব্লক অফিসে জমা দেওয়া হয়েছে।

কিন্তু এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও আবেদনপত্রের বর্তমান অবস্থা এখনও ‘আন্ডার প্রসেস’ দেখাচ্ছে। ফলে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তাঁরা।

এদিন বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে অবিলম্বে আবেদনগুলির নিষ্পত্তি করে অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা প্রদানের দাবি জানান।

পাশাপাশি, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন তাঁরা।

ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য বিডিও অফিস চত্বরে উত্তেজনার পরিবেশ তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।

প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here