মীনাক্ষী মুখার্জির গাড়িতে ডিম নিক্ষেপের অভিযোগ, গ্রেফতারের দাবিতে পুলিশ সুপারের দপ্তরের সামনে অবস্থান!

কোচবিহার: কোচবিহারের শীতলকুচি বাজার এলাকায় সিপিআই(এম) নেত্রীর গাড়িতে ডিম নিক্ষেপের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

অভিযোগ, শীতলকুচি বাজার এলাকায় কর্মসূচি চলাকালীন মীনাক্ষী মুখার্জির গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে তিনি কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরে যান ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন মীনাক্ষী মুখার্জি ও সিপিআই(এম) কর্মী-সমর্থকেরা।

ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

তবে এই ঘটনার বিষয়ে পুলিশ বা অভিযুক্ত পক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here