রাম মন্দির থেকে অসমে ফেরার পথে দুর্ঘটনায় তীর্থযাত্রী বোঝাই বাস!

শিলিগুড়ি: রাম মন্দির দর্শন শেষে অসমে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল তীর্থযাত্রী বোঝাই একটি বাস।

শুক্রবার শিলিগুড়ির ফাঁসিদেওয়ার গোয়ালটুলি মোড়ে ২৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, বাসটিতে ৪০ জনেরও বেশি তীর্থযাত্রী ছিলেন।

যাত্রীদের দাবি, আচমকাই বাসে বিকট শব্দ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে যায়।

দুর্ঘটনায় প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়।

আহতদের উদ্ধার করে ফাঁসিদেওয়া হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করেছে পুলিশ।

কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here