ওয়ানাড়ে টানেল প্রকল্পে ভয়াবহ ভূমিধস, মৃত ১, আহত ৭, নিখোঁজ ৭!

কেরালা: কেরলের পাহাড়ি জেলা ওয়ানাড়ে বড়সড় ভূমিধসের ঘটনা।

কাল্লাডির মীনাক্ষী ব্রিজ সংলগ্ন এলাকায় আনাক্কামপোয়িল- কাল্লাডি- মেপ্পাডি টুইন টানেল প্রকল্পের কাজ চলাকালীন হঠাৎ পাহাড়ের একাংশ ধসে পড়ে।

সিসিটিভিতে ধরা পড়া দৃশ্যে দেখা যায়, ধসের তোড়ে একটি ট্যাঙ্কার ট্রাক ভেসে যায় ও নির্মাণস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, একজনের মৃত্যু হয়েছে, সাতজন আহত হয়েছে ও আরও সাতজন নিখোঁজ রয়েছেন।

প্রবল বৃষ্টির মধ্যেই উদ্ধার অভিযান চলছে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন, পরে প্রশাসন, পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে।

এই টানেল প্রকল্পটি সম্পূর্ণ হলে মালাপ্পুরম ও ওয়ানাড় জেলার মধ্যে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমার কথা ছিল।

তবে এই দুর্ঘটনার পর প্রকল্পের নিরাপত্তা ও পাহাড়ি এলাকায় নির্মাণকাজের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here