দাড়িভিট আমাদের আবেগ, অপরাধীরা শাস্তি পাবেই: মন্ত্রী বিরাজ বিশ্বাস!

ইসলামপুর: দাড়িভিট কাণ্ডে নিহত তাপস বর্মন ও রাজেশ সরকারের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দিলেন করণদীঘির বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিরাজ বিশ্বাস।

তিনি বলেন, “দাড়িভিট আমাদের কাছে আবেগের বিষয়, অপরাধীরা শাস্তি পাবেই।”

পরে দাড়িভিট শ্মশানে গিয়ে দুই নিহতকে শ্রদ্ধা জানান।

পাশাপাশি, ২০১৮ সালের দাড়িভিট ঘটনার নিহতদের ‘ভাষা শহীদ’ উল্লেখ করে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে তাঁদের স্মরণে একটি সমাধি প্রকল্প গ্রহণের কথাও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here