বারুইপুর: বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুন মামলায় অভিযুক্ত প্রভাস মণ্ডল-এর মৃত্যু হয়েছে পুলিশের পাল্টা গুলিতে।
পুলিশের দাবি, অপরাধস্থল পুনর্নির্মাণের সময় অভিযুক্ত এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে।
আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হন।
পরে তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
Home শ্রেণী-বহির্ভূত অপরাধস্থল পুনর্নির্মাণে নিয়ে গিয়ে পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু অভিযুক্ত প্রভাস মণ্ডলের!















































