জম্মু: অমরনাথ যাত্রায় ভক্তদের ভিড় ক্রমশ বাড়ছে। বুধবার জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে রেকর্ড ৯,৮৩৭ জন তীর্থযাত্রী কড়া নিরাপত্তার মধ্যে পবিত্র অমরনাথ গুহার উদ্দেশে রওনা দেন।
প্রশাসনের দাবি, চলতি বছরের যাত্রায় একদিনে এটিই সর্বাধিক সংখ্যক তীর্থযাত্রীর বহর।
পাহেলগাম ও বালতাল দুটি নির্ধারিত রুটে যাত্রাপথে নিরাপত্তা, ট্রাফিক ও স্বাস্থ্য পরিষেবা জোরদার করা হয়েছে।
আগামী দিনেও তীর্থযাত্রীদের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনের আশা।















































