জম্মু ও কাশ্মীর: জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলার চানাপোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার জাকির গানি।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী অভিযান চালালে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়।
দীর্ঘক্ষণ ধরে চলা এই এনকাউন্টারে জাকির গানি নিহত হয়।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
নিরাপত্তা বাহিনীর মতে, এই অভিযানে উপত্যকায় জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য মিলেছে।















































