পুরনো কায়দায় সিঁদ কেটে মুদিখানা দোকানে চুরি!

শিলিগুড়ি: পুরনো কায়দায় সিঁদ কেটে মুদিখানা দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা বিনয় রায় একটি ছোট মুদিখানা দোকান চালিয়ে সংসার নির্বাহ করেন।

শনিবার সকালে তিনি দোকান খুলতে এসে দেখেন, দোকানের ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে ও বিভিন্ন জায়গায় ভাঙচুরের চিহ্ন রয়েছে।

পরে তিনি লক্ষ্য করেন, দোকানের পেছনের দিকের মাটি খুঁড়ে সিঁদ কেটে দুষ্কৃতীরা দোকানের ভেতরে প্রবেশ করেছে।

অভিযোগ, দুষ্কৃতীরা দোকান থেকে নগদ কয়েক হাজার টাকা এবং বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে পালিয়ে যায়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here