প্রেমের টানাপোড়েনের মর্মান্তিক পরিণতি! প্রকাশ্যে প্রেমিকাকে কুপিয়ে খুন, আত্মহত্যার চেষ্টা প্রেমিকের; চাঞ্চল্য পানিহাটিতে!

পানিহাটি: প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা।

অভিযোগ, প্রকাশ্যে প্রেমিকা গীতা দাসকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন করার পর নিজেই নিজের পেটে ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা করেন প্রেমিক সুভাষ দাস।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানিহাটির মহেন্দ্র নগর এলাকার বাসিন্দা গীতা দাসের সঙ্গে হারোয়ার বাসিন্দা সুভাষ দাসের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।

তবে কিছুদিন ধরে তাঁদের সম্পর্কে অশান্তি চলছিল।

অভিযোগ, বুধবার সকালে হঠাৎ একটি ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে গীতার ওপর এলোপাতাড়ি হামলা চালান সুভাষ।

গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।

হামলার পর অভিযুক্ত সুভাষ দাস নিজের পেটেও ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা করেন।

তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁর চিকিৎসা চলছে।

সূত্রের খবর, নিহত গীতা দাস বিবাহবিচ্ছিন্না ছিলেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঠিক কী কারণে এই নৃশংস হামলা, তা খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here