এনকাউন্টারকে কেন্দ্র করে জনসমর্থনের ছবি, শ্যামনগরে মহিলাদের মিছিল ও লাড্ডু বিতরণ!


উত্তর ২৪ পরগনা: ধর্ষণ অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারের ঘটনাকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার শ্যামনগরের বিবেকানন্দ গড় এলাকায় দেখা গেল ভিন্ন ছবি।

এলাকার বহু মহিলা একত্রিত হয়ে মিছিল করে, স্লোগান তোলেন ও লাড্ডু বিতরণের মাধ্যমে নিজেদের সমর্থন প্রকাশ করেন।

বিক্ষোভকারীদের বক্তব্য, ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রয়োজন রয়েছে।


তাঁদের দাবি, কঠোর আইন প্রয়োগ ও অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিলে সমাজে নারী নির্যাতনের ঘটনা কমবে সাথে সম্ভাব্য অপরাধীদের মধ্যে ভীতি তৈরি হবে।


এদিন বিক্ষোভে অংশগ্রহণকারীরা রাজ্য সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়ে ধর্ষণের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

তাঁদের স্লোগানে উঠে আসে, নারী নিরাপত্তার স্বার্থে অপরাধ দমনে আপসহীন অবস্থান গ্রহণের দাবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here