প্রকৃতির তাণ্ডব, ধসে বন্ধ সাংখোলা – মার্তাম সড়ক! দিকচু – রাকডং রাস্তায় দুর্ঘটনায় উল্টে গেল ট্রাক!

গ্যাংটক: প্রবল বর্ষণে সিকিমের একাধিক এলাকায় জনজীবন বিপর্যস্ত।

ভূমিধস ও রাস্তার ক্ষতির কারণে জিংলা হয়ে সাংখোলা থেকে মার্তাম যাওয়ার সড়ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে যাত্রী ও যানবাহন চালকদের বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে দিকচু – রাকডং – গ্যাংটক সড়কে একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

ট্রাকটি হার্ডওয়্যার সংস্থার বলে জানা গেছে।

দুর্ঘটনার পর দ্রুত একটি জেসিবির সাহায্যে ট্রাকটিকে উদ্ধার করা হয়।

ঘটনায় বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রবল বৃষ্টির জেরে সিকিমের বিভিন্ন এলাকায় ভূমিধস ও সড়ক যোগাযোগে বিঘ্ন অব্যাহত রয়েছে।

প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here