আত্মীয়ের মৃতদেহ সৎকার করে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু যুবকের, চা-বাগান থেকে উদ্ধার দেহ!

জলপাইগুড়ি: আত্মীয়ের মৃতদেহ সৎকার করে বাইকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের।

ঘটনাটি ঘটেছে নগর বেরুবাড়ি এলাকার সিঙ্গিমারি এলাকায়।

মৃত যুবকের নাম মনোজিৎ রায় (২৮)। তাঁর বাড়ি গরালবাড়ি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে আত্মীয়ের মৃতদেহ সৎকার করে বাইকে বাড়ি ফিরছিলেন মনোজিৎ।

স্থানীয়দের দাবি, সেই সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। বাড়ি ফেরার পথে কোনওভাবে তাঁর বাইক দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার জেরে বাইক থেকে ছিটকে চা-বাগানের মধ্যে পড়ে যান তিনি।

রাতভর চা-বাগানের মধ্যেই পড়ে থাকার পর সকালে এক ব্যক্তি সেখানে একটি বাইক পড়ে থাকতে দেখেন।

পরে বাইকের পাশে মনোজিৎ রায়ের দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।

খবর দেওয়া হয় পুলিশকে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান, নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালানোর সময় দুর্ঘটনার জেরেই এই মৃত্যু হয়ে থাকতে পারে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই স্পষ্ট হবে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here