অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিক্ষোভ, প্রধানকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ!

মালবাজার: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র জমা ও প্রক্রিয়াকরণে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ি জেলার মালবাজার ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েত।

পঞ্চায়েত কার্যালয়ের ভেতরে বিক্ষোভ চলাকালীন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোর্ডের প্রধান সুনিতা মুন্ডাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

বিক্ষোভকারীদের অভিযোগ, বিজেপি কর্মী- সমর্থকদের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র বেছে বেছে বিডিও অফিসে পাঠানো হয়নি।

বরং সেই আবেদনপত্রগুলি গ্রাম পঞ্চায়েত কার্যালয়েই স্তুপ করে রাখা হয়েছে।

এর ফলে বহু আবেদনকারী এখনও প্রকল্পের আর্থিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন বলে দাবি তাঁদের।

অভিযোগের প্রতিবাদে এদিন গ্রামবাসীরা পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভে সামিল হন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রধান সুনিতা মুন্ডা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করে।

সেই সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের প্রাপ্য অর্থ দ্রুত উপভোক্তাদের অ্যাকাউন্টে না পৌঁছালে আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে।

তবে বিক্ষোভকারীদের অভিযোগের বিষয়ে পঞ্চায়েত প্রধান বা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here