স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের জের, মেডিকেল কলেজে ১২ জনকে শোকজ!




বারাসাত: রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের পর তাঁর নির্দেশে তদন্ত চালিয়ে বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে ১২ জন কর্মীকে শোকজ করা হয়েছে।

তদন্তে হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মীদের কাজে গাফিলতির অভিযোগ উঠে আসায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শোকজ প্রাপ্তদের মধ্যে রয়েছেন চারজন ওয়ার্ড মাস্টার, চারজন নন-মেডিক্যাল সুপার, একজন ইনফেকশন ইনচার্জ সিস্টার, প্রসূতি বিভাগের দুজন সিস্টার ইনচার্জ সহ একজন ফ্যাসিলিটি কোয়ালিটি ম্যানেজার।


স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট কর্মীরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেননি বলে তদন্তে প্রমাণ মিলেছে।


সেই রিপোর্টের ভিত্তিতেই স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে তাঁদের শোকজ নোটিস পাঠানো হয়েছে।


হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যেককে শোকজের জবাব দিতে হবে।

সন্তোষজনক ব্যাখ্যা না মিললে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here