বিশ্বকর্মা পুজোয় সাজলো টয় ট্রেন, ঐতিহ্যের রেলপথে উৎসবের আবহ!

শিলিগুড়ি: বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে উৎসবের আবহ শিলিগুড়ির রেল চত্বরে।

ঐতিহ্যবাহী টয় ট্রেনের ইঞ্জিন, রেলযন্ত্র ও বিভিন্ন সরঞ্জাম সাজিয়ে নিয়ম মেনে পুজোর আয়োজন করেন রেলকর্মীরা। সকাল থেকেই পুজোকে ঘিরে রেলকর্মীদের মধ্যে ছিল উৎসাহ ও ব্যস্ততা।

দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে শিলিগুড়ির টয় ট্রেন।

পাহাড়ি রেলপথের ঐতিহ্য ও ইতিহাসের কারণে এই পরিষেবা পর্যটকদের কাছেও বিশেষ আকর্ষণের।

বিশ্বকর্মা পুজোর দিনে সেই রেল পরিষেবার সঙ্গে যুক্ত যন্ত্রপাতি ও সরঞ্জামের পুজো করে নিরাপদ সহ নির্বিঘ্ন রেল চলাচলের প্রার্থনা করেন কর্মীরা।

পুজো উপলক্ষে টয় ট্রেনের ইঞ্জিন সহ রেলের বিভিন্ন যন্ত্রপাতি সাজিয়ে তোলা হয়।

রেলকর্মীদের পাশাপাশি এই আয়োজন ঘিরে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয় আগ্রহ।

অন্যদিকে, পুজোর মরশুমে পাহাড়মুখী পর্যটকদের কথা মাথায় রেখে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে বিশেষ টয় ট্রেন পরিষেবার উদ্যোগ নেওয়া হয়েছে।

ফলে বিশ্বকর্মা পুজোর আবহে একদিকে যেমন রেলকর্মীদের ধর্মীয় আয়োজন, অন্যদিকে তেমনই পর্যটকদের কাছে নতুন করে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ঐতিহ্যবাহী টয় ট্রেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here